দিনাজপুরে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২২

দিনাজপুর

দিনাজপুরের বালুবাড়ীতে দুর্বৃত্তদের ছুরির আঘাতে ইমামুল ইসলাম সানি (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলা শহরের বালুবাড়ী পিলখানা মাঠে এই ঘটনা ঘটে। নিহত ইমামুল ইসলাম সানি জেলা শহরের বালুবাড়ী এলাকার সৈয়দ মেরাজুল ইসলাম ডালিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টায় শহরের বালুবাড়ী পিলখানা মাঠে চিৎকার শুনে সেখানে গিয়ে ইমামুল ইসলাম সানিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বলেন, ‘এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দায়ের করেনি। ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার রহস্য জানানো যাবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম