গোপালগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে তরুণ হালদার (৩০) নামে এক কর্মকারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তরুণ হালদার গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের পরিমল হালদারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আজ মঙ্গলবার দুপুরে তার দোকানে ঝালাইয়ের কাজের জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে যান তরুণ নামের একজন কর্মকার। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।







