সব রাজনৈতিক দলেরই উচিত জাতীয় নির্বাচনে অংশ নেওয়া: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৫

বক্তব্য রাখছেন– রাষ্ট্রপতি আবদুল হামিদ (ছবি- প্রতিনিধি)

আসন্ন জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন শুধু বর্তমান সরকারের নয়; সব রাজনৈতিক দলের। তাই আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দলেরই উচিত অংশ নেওয়া।’

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আবদুল হামিদ বলেন, ‘সব রাজনৈতিক দলেরই উচিত জনগণের কাছে যাওয়া। প্রত্যেক রাজনৈতিক দলের উচিত যোগ্য ও সৎ প্রার্থী বেছে নেওয়া। অসৎ লোকদের যেন কোনোভাবেই মনোনয়ন দেওয়া না হয়, সেদিকে সবারই নজর রাখা উচিত।’

তিনি আরও বলেন, ‘হাওরকে একসময় মানুষ চিনতো না। এখন সারাদেশের মানুষ হাওরকে চেনে। শুধু সারাদেশ নয়; আন্তর্জাতিকভাবেও মানুষ হাওরকে চেনে। এটা আমি চিনিয়েছি। ৪০ বছরের রাজনৈতিক জীবনে আমার একটাই স্বপ্নই ছিল হাওর ও হাওরবাসীর উন্নয়ন। হাওরের সার্বিক উন্নয়নে আরও অনেক কিছু করার চিন্তা রয়েছে। ভবিষ্যতে হাওরের উপজেলাগুলোর সঙ্গে যোগাযোগের উন্নতির জন্য ফ্লাইওভারের মতো প্রকল্প হাতে নেওয়া হবে।’

ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন– কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতিপূত্র রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ দিলারা বেগম আছমা, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান প্রমুখ।

দুপুর আড়াইটায় হেলিকপ্টারযোগে ইটনা অবতরণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে তিনি উপজেলা পরিষদ ডাকবাংলোয় গার্ড অব অনার গ্রহণ করেন। বিকাল ৩টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন তিনি।

এর আগে রাষ্ট্রপতি ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিতকরণ ও আবদুল হামিদ কলেজের ৩য় তলা ভবন উদ্বোধনসহ মোট ৯টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। আজ ইটনা ডাকবাংলোয় রাত কাটিয়ে আগামীকাল নিজ জন্মস্থান মিঠামইন উপজেলায় তার যাওয়ার কথা রয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের