রংপুরে পুলিশের ওপর হামলা: বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

রংপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৭

কারাগার

রংপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা ও মহানগর  বিএনপির ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকালে জেলা জজ এবিএম নিজামুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মালেক এ খবর নিশ্চিত করেন।

পিপি আব্দুল মালেক জানান, আজ (বৃহস্পতিবার) বিকালে জেলা জজ আদালতে হাজির করা হয় বিএনপির ১৪ নেতাকর্মীকে। এসময় তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির এ নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে বলেও জানান তিনি।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন– জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান রন্টু, কাজী খয়রাত, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম ডালেস, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, প্রচার সম্পাদক ফিরোজ আলম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তৌহিদুর রহমান মনা, বিএনপি নেতা বাবু, মনিরজ্জামান মনির, মাহমুদুল হাসান সুজন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন, রংপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাপলো চৌধুরীসহ আরও কয়েকজন।

আসামিদের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন আইনজীবী আ: রশীদ, আব্দুল কাইয়ুম ও আফতাব হোসেনসহ ১৫ জন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুল মালেক।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী