নোয়াখালীতে যুবকের দেহ থেকে হাত বিচ্ছিন্ন করে হত্যা, আটক ১

নোয়াখালী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৫

নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবকের দেহ থেকে হাত বিচ্ছিন্ন করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে জহিরুল হক নামে একজনকে আটক করা হয়েছে।

নিহত রুবেল (২৫) হবিগঞ্জ জেলার আবদুল আজিজের ছেলে। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের মহিব উল্লাহ গ্রামে তার নানার বাড়িতে থাকতেন।

নিহতের মামা মোর্শেদ আলম জানান, তিনদিন আগে রুবেলের সঙ্গে স্থানীয় জাহাঙ্গীর ও আবদুল মজিদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাদের মধ্যে মিমাংসা করে দেন। এরপর গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর ও আবদুল মজিদ মুঠোফোনে রুবেলকে বাড়ির সামনে ডেকে নেয়। এ সময় তাদের সঙ্গে থাকা সন্ত্রাসীরা ধারালো ছোরা দিয়ে রুবেলের ডান হাত কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, নিহত রুবেল, জাহাঙ্গীর ও আবদুল মজিদ এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। এ ঘটনায় জড়িত সন্দেহে জহিরুল হক নামে একজনকে আটক করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের