টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রংপুর যুবলীগ সভাপতি নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রংপুর যুবলীগ সভাপতি নিহত টাঙ্গাইলে ট্রাক-জিপের সংঘর্ষে রংপুরের আওয়ামী যুবলীগের সভাপতি এইচ এম রাশেদুজ্জামান জুয়েল নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন।

ওসি জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা- টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর-ময়মনসিংহ লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুজ্জামান জুয়েল রংপুরের মুন্সিপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে। নিহত জুয়েল যুবলীগের সভাপতি ছাড়াও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক।

আহতরা হলেন, রংপুরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে বিপ্লব (৪৫) ও একই উপজেলার শাহীপাড়া সঞ্জিত দত্ত। আহত বিপ্লবকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

ওসি মোশারফ হোসেন জানান, ‘জুয়েল তার এক সহযোগী ও গাড়ির চালককে নিয়ে নিজ বাড়ি রংপুর থেকে পাজেরো জিপ (গাড়ি রেজিঃ নং- ঢাকা মেট্রো ঘ-১১-৩৫১১) নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পরে তাদের বহনকারী গাড়িটি টাঙ্গাইলের ভূঞাপুরের লিংক রোডে পৌঁছালে উত্তরবঙ্গগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সঙ্গে ( রেজিঃ নং- ঢাকা মেট্রো ট- ১৬-৩৯৯২) এর সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই জুয়েল, তার সহযোগী ও গাড়ির চালক আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষনা করেন। ট্রাকে যারা ছিল তারা পালিয়ে যায়।’

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম