নাজিরপুরে নির্বাচনি গণসংযোগ করলেন শ ম রেজাউল করিম

পিরোজপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৬

নাজিরপুরে নির্বাচনি গণসংযোগ করলেন শ ম রেজাউল করিম আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরুপকাঠী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক  অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বুধবার  দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ চালিয়েছেন। নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের গাঁওখালী বাজার, কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা বাজার ও দীর্ঘা ইউনিয়নের চাঁদকাঠী বাজারে দিনব্যাপী গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্রসহ লিফলেট বিতরণ করেন এবং কয়েকটি পথসভায় সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র জনসাধারণের সামনে তুলে ধরেন।

এ সময় শ ম রেজাউল করিম বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে। নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কোনও দুর্নীতিবাজকে মনোনয়ন দেবেন না।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আগামী নির্বাচনে সংসদ নির্বাচিত হলে পিরোজপুরকে দুর্নীতিমুক্ত করতে উদ্যোগ নেবেন।

এ সময় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সহসভাপতি আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা আওয়ামী লীগ নেতা সুখরঞ্জন বেপারী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা স্বপন, সহ-সভাপতি কবির হোসেন বাহাদুর, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম