কামারখন্দে মাদ্রাসাছাত্রী অপহরণের চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৭

কামারখন্দে মাদ্রাসাছাত্রী অপহরণের চেষ্টা

সিরাজগঞ্জের কামারখন্দের পাইকোশা গ্রামে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পাইকোশা বাজারের কাছে অস্ত্রের মুখে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা করে বখাটেরা। একটি সিএনজিচালিত অটোরিকশায় ওই ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায় তিন বখাটে।

পলাতক বখাটেরা হলো, সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চর হরিপুর গ্রামের আল আমিন, ওমর শেখ ও রবিউল ইসলাম।
মেয়েটিকে উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় মেয়েটির স্বজনরা অভিযোগ দিলেও বিকাল পাঁচটা পর্যন্ত বখাটেদের ধরতে পারেনি পুলিশ।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এবং কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আবদুল মতিন বাংলা ট্রিবিউনকে জানান, গ্রামবাসী মেয়েটিকে উদ্ধারের পর বখাটেদের গ্রেফতার করতে পুলিশকে বলা হয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ খান বাংলা ট্রিবিউনকে জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। অভিযোগ পাবার পর অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের