আগামী নির্বাচনে আ. লীগের বিজয়ের বিকল্প নেই: এইচ টি ইমাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২০:১২

আলোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সামনে বিজয়ের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেছেন, ‘আমরা দেশকে আর পেছনের দিকে ঠেলে দিতে পারি না। জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস ও হাওয়া ভবনের বাংলা হতে দিতে পারি না। আর এ জন্য আগামী নির্বাচনে বিজয়ের কোনও বিকল্প নেই।'

রবিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজির দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, 'শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, তিনি এখন বিশ্বের প্রথম সারির কয়েকজন নেতার একজন। বিশ্বনেতারা বঙ্গবন্ধুকে সম্মান করে বাংলাদেশের মানুষকে বলতেন এরা শেখ মুজিবের লোক; ভারতের লোকজন বলতেন জয় বাংলার লোক। বিশ্বনেতারা এখনও সেই সম্মান শেখ হাসিনাকে করেন।'

বিএনপি-জামায়াতের সমালোচনা করে এইচ টি ইমাম বলেন, ‘বিএনপি-জামায়াত পাকিস্তানের ছায়া। তাদের মন পড়ে থাকে পাকিস্তানে। তারা এখনও চেষ্টা করে কীভাবে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করা যায়। তারা মানুষ হত্যার রাজনীতি করে।’
আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার জন্মদিন মানে বাংলাদেশের পুনর্গঠনের জন্মদিন, সম্ভাবনার বাংলাদেশের জন্মদিন।’ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনাদের মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাতে হবে। মানুষের কাছে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের গল্প শোনাতে হবে।’

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধীদের দোসরদের চিরতরে বিতাড়িত করার জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। নেত্রীর জন্মদিনে আমরা শপথ নিই, আগামী নির্বাচনে আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলার অধীনে ছয়টি আসন নেত্রীকে উপহার দেবো।’
মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেহা নাহার মুসা এমপি, মোস্তাফিজুর রহমান এমপি, সামশুল হক চৌধুরী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, মোতাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন ও অ্যাডভোকেট আ ক ম সিরাজুল ইসমাম। আলোচনা সভা সঞ্চালনা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম