হবিগঞ্জে দুর্গা প্রতিমায় শেষ মুহূর্তের তুলির আঁচড়

মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ
০৪ অক্টোবর ২০১৮, ১৬:২৯আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৬:২৯

 

দুর্গা প্রতিমায় তুলির আঁচড় হবিগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মূর্তি তৈরি শেষে এখন চলছে রং তুলির আঁচড়ের কাজ। কারিগররা দিনরাত ব্যস্ত সময় পর করছেন। তারা আশা করছেন, নির্ধারিত সময়ের আগেই মূর্তিগুলোর কাজ সম্পন্ন করতে পারবেন তারা। এদিকে, আয়োজকদের দাবি- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও প্রশাসনের কঠোর নজরদারী থাকলে শান্তিপূর্ণভাবে এবারের দুর্গাপূজা সম্পন্ন করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবছর হবিগঞ্জে ৫২৬টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। প্রতিটি মণ্ডপেই মূর্তিগুলোকে রং তুলি দিয়ে সাজানো হচ্ছে। কারিগররা দিনরাত কাজ করে মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ঢাকের কাঠিতে ঢোল বেজে উঠলেই ষষ্ঠীপূজার মধ্যদিয়ে আগামী ১৯ অক্টোবর শারদীয় দুর্গাপূজা শুরু হবে।

দুর্গা প্রতিমায় তুলির আঁচড় নরসিংদীর পাচদোনা থেকে হবিগঞ্জে কাজ করতে আসা কারিগর রঞ্জিত পাল জানান, দিন যত ঘনিয়ে আসছে কারিগরদের ব্যস্ততা ততই বাড়ছে। তিনি বলেন, ‘এখন দিনরাত কাজ করতে হচ্ছে, কেননা পূজার আগেই সব মূর্তি তৈরি শেষ করতে হবে।’

একই এলাকার কারিগর নিরেন্দ্র পাল জানান, দিনরাত ২৪ ঘণ্টা কাজ করেও কাজ শেষ করতে হিমশিম খেতে হচ্ছে। ঠিকমতো খাওয়ারও সময় নেই; শুধু কাজ আর কাজ। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে হবে। তিনি বলেন, ‘অনেক জায়গায় মাটির কাজ শেষ হয়েছে, রং তুলির কাজ করতে হবে। আবার অনেক স্থানে রং তুলির কাজ শেষ পর্যায়ে রয়েছে।’

কারিগর মিশু সরকার বলেন, ‘শুধু হবিগঞ্জে নয় আমাদের কাজ সিলেট মৌলভীবাজারেও রয়েছে। কয়েক দিনের মধ্যেই অন্যান্য স্থানে কাজ শেষ করতে হবে। যে কারণে কিছুটা টেনশনে আছি, কীভাবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবো তা নিয়ে। তবে অনন্দের মধ্যদিয়েই কাজ করছি।’

দুর্গা প্রতিমায় তুলির আঁচড় হবিগঞ্জ দেয়ানত শাহ বাড়ির পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক নুপুর রায় জানান, হবিগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা।এ খানে কোনও ধরনের সমস্য হয় না। তবে আমাদের দাবি- নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হোক এবং প্রশসন সঠিকভাবে দায়িত্ব পালন করুক। আর এটা থাকলে আমরা প্রতি বছরের মতো শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবো।

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, এবারের পূজায় তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। আশা করি, সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘কেউ যদি নাশকতার চেষ্টা করে তাহলে পুলিশ অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ