‘আওয়ামী লীগ স্বৈরাচার সরকার, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ অক্টোবর ২০১৮, ২১:০০আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ২১:০৩

বক্তব্য রাখছেন ডা. শাহাদাত হোসেন

বর্তমান সরকারকে স্বৈরাচারী মন্তব্য করে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘এই সরকার স্বৈরাচারী। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আগামী নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নতুন ইসির অধীনে নির্বাচন দিতে হবে।’

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকালে নগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুরী আরা ছাফা ও মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান।

ঢাকায় বিএনপির সমাবেশে উপস্থিতি নিয়ে আওয়ামীলীগ নেতা ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ঢাকায় বিএনপির সমাবেশে বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে। তারা হতাশ, হামলা-মামলার পরও এত অল্প সময়ের মধ্যে বিএনপি এত জনসমাগম দেখে তারা আতঙ্কিত। তাই আওয়ামী লীগ মন্ত্রীরা উল্টা-পাল্টা বকছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘লালদীঘি মাঠে সমাবেশ করার জন্য পাঁচ বছর ধরে অনুমতি চেয়ে আসছি। কিন্তু প্রশাসন কোনোভাবে অনুমতি দিচ্ছে না। ঢাকার সমাবেশে জনতার ঢেউ দেখে সরকারের নির্দেশে প্রশাসন আমাদের অনুমতি দেয়নি।’

শাহাদাতা হোসেন বলেন, ‘আমরা আগামী ১০ অক্টোবর লালদীঘি মাটে সমাবেশ করার অনুমতি চাইবো। অনুমতি না পেলে ওই দিন কাজির দেউরি গোল চত্বরে সমাবেশ করবো। সেদিন কেউ বাধা দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না।’

নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন– বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মাদ মিয়া ভোলা, অধ্যাপক নুরুল আলম রাজু, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দীন, জাহাঙ্গীর আলম দুলাল, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দর মির্জা, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল আলম মঞ্জু প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম