ঠাকুরগাঁওয়ে যুবদল সভাপতিসহ গ্রেফতার ৪

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৮, ১১:০০ আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১১:১১




ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে নাশকতার মামলায় বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দিবাগত রাতে জেলা যুবদল সভাপতি চৌধুরী আবু নুরসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ অক্টোবর খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার দিন। ওই দিনকে ঘিরে সদর উপজেলার গড়েয়ায় নাশকতার পরিকল্পনাকালে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে চৌধুরী আবু নুরসহ ৩৪ জনের নামে ও অজ্ঞাত আরো ২০০-২৭৫ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এ ছাড়া গত সোমবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের কাজে বাঁধা দেয়া, উস্কানিমূলক বক্তব্য ও স্লোগান দেয়াসহ নাশকতার মামলা করেছে পুলিশ।

নাশকতার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করে আসামি তালিকায় থাকা একাধিক বিএনপি কর্মী জানান, পুলিশ হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে চায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্যাসিবাদের দোষরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার: স্বরাষ্ট্রমন্ত্রী 
ফ্যাসিবাদের দোষরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার: স্বরাষ্ট্রমন্ত্রী 
বাদ পড়া ৩৪ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনতে ক্যাম্পেইন শুরু  
বাদ পড়া ৩৪ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনতে ক্যাম্পেইন শুরু  
লকডাউনে সঞ্চয় শেষ, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত—ঠিক তখনই ভাগ্য বদল অঞ্জলির!
লকডাউনে সঞ্চয় শেষ, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত—ঠিক তখনই ভাগ্য বদল অঞ্জলির!
ট্রাম্প-শির বৈঠকে সহযোগিতার নতুন বার্তা
চীনা মিডিয়ার বিশ্লেষণ ট্রাম্প-শির বৈঠকে সহযোগিতার নতুন বার্তা
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম