গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম

বিনোদন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৫ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

ঢাকার সিনেমার জনপ্রিয় একটি জুটি ছিলেন প্রয়াত জাফর ইকবাল ও ববিতা। পর্দায় তাদের প্রেমে বুঁদ হয়ে থাকতেন সিনেমাপ্রেমীরা। সে সময় রুপালী পর্দার বাইরেও তাদের প্রেম ছিল বলে গুঞ্জন রয়েছে। তবে বরাবরই ববিতা বলে আসছেন প্রেম নয়, তাদের মধ্যে দারুণ বন্ধুতা ছিল।

জাফর ইকবাল ও ববিতা এক সঙ্গে প্রায় ৩০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। আজ (২৫ সেপ্টেম্বর) প্রয়াত অভিনেতার জন্মদিনে সে সব সিনেমা থেকে একগুচ্ছ প্রেমের গান নিয়ে বিশেষ আয়োজন...

১. প্রেমের আগুনে জ্বলে

‘ফকির মজনু শাহ’ সিনেমার ‘প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী’ গানটি এখনও নতুন প্রজন্মের মুখে মুখে শোনা যায়। এ গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন রুনা লায়লা ও নায়ক জাফর ইকবাল নিজে। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সুরকার ছিলেন আলাউদ্দিন আলী।

২.তুমি আমার জীবন

নব্বই দশকের সিনেমাপ্রেমীদের কাছে অন্যরকম একটি গান ‘তুমি আমার জীবন’।  ‘অবুঝ হৃদয়’ সিনেমার এ গানটি অল্প সময়ে সব শ্রেনীর শ্রোতার মধ্যে ছড়িয়ে পড়ে। গুঞ্জন আছে, এ সিনেমাটির সময়ে ববিতা ও জাফল ইকবালের মধ্যে প্রেম ছিল। ‘তুমি আমার জীবন’ দ্বৈতকণ্ঠে গেয়েছেন রুনা লায়লা-এন্ড্রু কিশোর। গানটির গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

জাফর ইকবাল ও ববিতা

৩.ফুল ফোটা ফাগুনে

ববিতা ও জাফর ইকবাল অভিনীত ‘প্রেমিক’ সিনেমার ‘ফুল ফোটা ফাগুনে’ গানটি গেয়েছেন রুনা লায়লা-এন্ড্রু কিশোর। গানটির সুরকার ছিলেন আলাউদ্দিন আলী। এ গানটি সে সময় দারুণ শ্রোতাপ্রিয় হয়।

৪. আমি তোমার ভালোবাসার চিঠি পেলাম

ববিতা-জাফর ইকবালের সিনেমার জনপ্রিয় গানগুলোর মধ্যে এটিও একটি। ‘দোষী’ সিনেমায় গানটি ছিল। গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। এটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানটির সুরকার ছিলেন আলাউদ্দিন আলী।

৫. এতো রূপের গরব করিস না

‘একমুঠো ভাত’ সিনেমায় ‘এতো রূপের গরব করিস না’ গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন খুরশিদ আলম ও সাবিনা ইয়াসমিন। গানটির সুরকার ছিলেন আলম খান। সে সময় এ গানটিও শ্রোতাদের মুখে মুখে শোনা যেত।

৬. নাম লেখা ঐ নোট

‘প্রেম বিরহ’ সিনেমার এ গানটির বৃষ্টিভেজা দৃশ্যায়ন ছিল সে সময়ের অন্যরকম রোমান্টিক আবেদন। ববিতা ও জাফর ইকবালের লিপে গানটি দারুণভাবে দর্শক গ্রহন করেন। গাজী মাজহারুল আনোয়ারের কথায় এটির সুর ও সংগীত করেন আলাউদ্দিন আলী। কন্ঠ দিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

৭. চিঠি থেকে জানাশোনা

‘হারজিৎ’ সিনেমায় ‘চিঠি থেকে জানাশোনা’ গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও খন্দকার ফারুক আহমেদ।

 

ববিতা ও জাফর ইকবাল

৮. তুমি কি কহিলা কানে আগুন দিলা প্রাণে

ববিতা ও জাফর ইকবালের আরও একটি অন্যতম রোমান্টিক প্রেমের গান ‘তুমি কি কহিলা কানে আগুন দিলা প্রাণে’। ‘প্রেমিক’ সিনেমায় গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও কুমার বিশ্বজিৎ।

৯. হিরো হিরো হিরো তুমি আমার হিরো

ববিতা ও জাফর ইকবালের ‘অবুঝ হৃদয়’ সিনেমার ‘হিরো হিরো হিরো তুমি আমার হিরো’ গানটিও দারুণ জনপ্রিয়তা পায়। এ গানে পর্দায় দুজনের রসায়ন দর্শকের মনে দাগ কাটে। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন।

জাফর ইকবাল

১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার পল্টনে জন্মগ্রহণ করেন জাফর ইকবাল। ১৯৬৯ সালে খান আতাউর রহমান পরিচালিত ‘আপন পর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কবরী।

১৯৯২ সালের ৮ জানুয়ারি মাত্র ৪১ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

/এনআই/
সম্পর্কিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
যে চিঠির অপেক্ষায় ববিতা...
একুশে পদক ২০২৬ যে চিঠির অপেক্ষায় ববিতা...
বিনোদন বিভাগের সর্বশেষ
এআই অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ফরাসি অভিনেত্রীর
এআই অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ফরাসি অভিনেত্রীর
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অন্য রূপে নজর কাড়লেন আলিয়া
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অন্য রূপে নজর কাড়লেন আলিয়া
মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি
মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ