সৈয়দপুরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

নীলফামারী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৮, ১২:৫৪ আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৩:০৫

সড়ক দুর্ঘটনা নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রাকচাপায় রানী বেগম (২০) নামে উত্তরা ইপিজডের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রানী বেগম সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ গ্রামের বেলাল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, ইপিজেডের সেকশন-৭ কারখানার কাজ শেষে বাড়ি ফিরছিলেন রানী। ফেরার পথে উপজেলার কব্জিরহাট এলাকায় কাঠবোঝাই একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে উদ্ধার করে তাকে সৈয়দপুর হাসপাতালে পাঠানো হলে, রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রানী।

ওসি শাহাজাহান পাশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাগামী কাঠবোঝাই ট্রাকের চাপায় রানী আহত হন। আহত অবস্থায় তাকে সৈয়দপুর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’

/এনএএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়: অস্ট্রেলিয়া অধিনায়ক
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়: অস্ট্রেলিয়া অধিনায়ক
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
পাকিস্তান থেকে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের
পাকিস্তান থেকে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের
রাজধানীতে দুজনের কাছেই মিললো ৩৫ লাখ টাকার জাল নোট, ছড়িয়েছে কত?
রাজধানীতে দুজনের কাছেই মিললো ৩৫ লাখ টাকার জাল নোট, ছড়িয়েছে কত?
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী