সিদ্ধিরগঞ্জে লেগুনায় বাসের ধাক্কা, ইডেন কলেজের ছাত্রী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৮, ১৯:২৪আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ২০:০০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লেগুনাকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তাসলিমা আক্তার লুভা (২৫) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৫ অক্টোবর) দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, নিহত তাসলিমা আক্তার লুভা ঢাকার ডেমরার শুকুরশী এলাকার আব্দুল লতিফের মেয়ে। তিনি ইডেন মহিলা কলেজের মাস্টার্সের ছাত্রী।

আহতরা হলেন নিগার সুলতানা (২০), রাবেয়া বেগম (৩৫), ইদ্রিস আলী (৪৪), সিমু (২৪), সিমুসহ (২১) কমপক্ষে ১০ জন। তাদের সানারপাড়স্থ প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত ইদ্রিস আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘আজ দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে সিএনজি স্টেশন এলাকায় একটি কাভ্যার্ডভ্যান ঘুরানোর সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে একটি লেগুনা দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তাসলিমা আক্তার লুভা নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।

ওসি আব্দুস সাত্তার জানান, শ্যামলী পরিবহনের বাসটি শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান