রাজশাহীতে ৬টি বিদেশি পিস্তলসহ অস্ত্র চোরাকারবারী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ২২:৪৬আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২৩:৩১

রাজশাহীতে র‌্যাবের হাতে আটক অস্ত্র চোরাকারবারী ইমরান হোসেন রাজশাহী নগরীর আহমদপুর সপুরা থেকে ৬টি বিদেশি পিস্তল, ৭৫ রাউন্ড গুলিসহ অস্ত্র চোরাকারবারী ইমরান হোসেনকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৬ অক্টোবর) রাত সোয়া ৯টায় র‌্যাব এই অভিযান চালায়। গ্রেফতারকৃত ইমরান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর এলাকার আল আমিনের ছেলে।

রাজশাহী র‌্যাবের অধিনায়ক লে. কর্নেল মাহাবুবুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, নগরীর আহমদনগর এলাকার গার্ডেন ভিউ নামের একটি বাড়িতে ইমরানের আত্মীয় ভাড়া থাকেন। সন্ধ্যার পর ইমরান অস্ত্রের প্যাকেট নিয়ে সেখানে আসেন। র‌্যাব খবর পেয়ে ওই বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

লে. কর্নেল মাহাবুবুল আলম বলেন, ‘ভারত থেকে দুটি হাত বদলের মাধ্যমে অস্ত্রগুলো ইমরানের কাছে আসে। আসন্ন সংসদ নির্বাচনে নাশকতা চালাতে অস্ত্রগুলো ঢাকার সেলিম নামের আরেক ব্যবসায়ীর কাছে পৌঁছানোর কথা ছিল তার। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এর মধ্যে ইমরানকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক