যশোরে তাপমাত্রা কিছুটা কমেছে, সড়কে শরবত বিতরণ

যশোর প্রতিনিধি
০২ মে ২০২৪, ১৪:৫৫আপডেট : ০২ মে ২০২৪, ১৫:৪১

গত দুদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। আজও (বৃহস্পতিবার) অব্যাহত রয়েছে তাপপ্রবাহ। তবে মৃদু বাতাস বয়ে যাওয়ায় সকাল থেকে গরম একটু কম অনুভূত হচ্ছে। তারপরও সেটা সহনীয় নয়। যে কারণে ভোগান্তিতে রয়েছেন শ্রমজীবী মানুষ।

বৃহস্পতিবার (২ মে) বিকাল ৩টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, ‘বৃহস্পতিবার যশোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। জেলায় বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১ মে) যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন (মঙ্গলবার) ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বুধবার ভোর থেকে যশোরের আকাশ ছিল মেঘলা। সকাল ৭টার পর থেকে মেঘ সরে আকাশ পরিষ্কার হতে শুরু করে। এদিন বেলা ১২টায় যশোর বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিস্থ আবহাওয়া দফতর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বাড়বে বলে জানানো হয়।

এদিকে, অব্যাহত তাপমাত্রায় যশোরের সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। শ্রমজীবী মানুষ বিশেষ করে রিকশা-ভ্যানচালকেরা সকালের দিকে কাজে বের হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপ থেকে রক্ষা পেতে ছায়াতে বিশ্রাম খুঁজছেন।

বুধবার শহরের ঈদগাহ মোড়ে তৃষ্ণার্ত পথচারীদের বরফমিশ্রিত ট্যাংয়ের শরবত পান করান অ্যাপেক্স ক্লাব অব যশোরের সদস্যরা।

/কেএইচটি/
সম্পর্কিত
বৈশ্বিক তাপদাহে বেড়েছে চীনের এসি ও ফ্যান রফতানি
তাপপ্রবাহে ইউরোপের একটি দেশে ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু
হিটওয়েভে ত্বকের যত্ন: বিশেষজ্ঞের পরামর্শে জানুন করণীয়-বর্জনীয়
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি