কোটা বহালের দাবিতে আবারও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৮, ২১:৩৯আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ২৩:০৫

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন মুক্তিযোদ্ধার সন্তানরা দীর্ঘ চার ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করেছেন মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আন্দোলনকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তানরা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রতিবাদে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের ব্যানারে  গত বৃহস্পতিবার থেকে তারা আন্দোলন চালিয়ে আসছেন।

রবিবার (৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত ক্যাম্পাসের ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এছাড়া ক্যাম্পাসের দুপুর ২টার বাসও বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েন।

দুপুর ১টায় প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে বেলা ২টার দিকে রাস্তায় টায়ার জ্বালান আন্দোলনকারীরা। অবশেষে কেন্দ্রের নির্দেশনায় বিকাল ৪টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

কোটা পুনর্বহাল আন্দোলনের আহ্বায়ক আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘জনদুর্ভোগের কথা বিবেচনা করে আজকের মতো অবরোধ প্রত্যাহার করেছি। তবে দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসক (পরিবহন) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘আন্দোলনকারীদের সড়ক অবরোধের কারণে ২টার গাড়ি ক্যাম্পাস ছেড়ে যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের সঙ্গে পরামর্শ করে সাড়ে ৪টায় গাড়ি ছাড়া হয়েছে।’

উল্লেখ্য,  গত বৃহস্পতিবার ও শনিবারও এই মহাসড়ক অবরোধ করেছিলেন কোটা বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম