হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আগুনে পুড়ে আনোয়ার আলী নামে এক কৃষকের বসতঘর ছাই হয়ে গেছে। রবিবার (৭ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার উজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বানিয়াচং থানার (ওসি– তদন্ত) আব্দুল কাইয়ুম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আনোয়ার আলীর বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই তা পুরো বাড়িজুড়ে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এসে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ঘরে থাকা প্রায় ১শ’ মণ ধান-চাল পুড়ে গেছে।
কৃষক আনোয়ার আলীর দাবি, সব মিলিয়ে তার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ওসি আব্দুল কাইয়ুম জানান, আনোয়ার আলীর ঘরে আগুন লাগলে স্থানীয়রা ছুটে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন।







