বগুড়ায় ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ১৬:২৩আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৭:২৭

গ্রেফতার বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া থেকে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে সুলতানগঞ্জপাড়ার ঘোনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক এ খবর নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো সুলতানগঞ্জপাড়ার ঘোনপাড়ার দুলু মণ্ডলের ছেলে মুরাদুজ্জামান মুরাদ (৩৩) ও তার স্ত্রী সদরের নুরুইল গ্রামের হাতেম আলীর মেয়ে সালমা খাতুন (২৫)।

এস আই ফারুক বলেন, ‘মুরাদ ও তার স্ত্রী সালমা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। আজ (মঙ্গলবার) সকালে হিলি থেকে এক মাদক ব্যবসায়ী বড় চালান নিয়ে তাদের কাছে আসে। গোপনে খবর পেয়ে সুলতানগঞ্জপাড়ার ঘোনপাড়ায় অভিযান চালালে ওই বড় ব্যবসায়ী পালিয়ে যায়। পরে ৯০ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম