ক্যাচিংঘাটায় দোকান ও বসতবাড়িতে আগুন, দগ্ধ ৪

বান্দরবান প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ০৯:১২আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০৯:১৮

আগুনে পুড়ছে দোকান ও বসতবাড়ি বান্দরবান সদরের ক্যাচিংঘাটা বাজারে আগুন লেগে ১৫টি দোকান ও পাঁচটি বসত বাড়ি পুড়ে গেছে। এসময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক নারীসহ চার জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

দগ্ধ চার জন হলেন– জেসমিন আক্তার, মো. আনিসুর রহমান, জাহাঙ্গীর ও জয়নাল। এদের মধ্যে জেসমিন আক্তারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয়রা ও দমকল বাহিনীর সদস্যরা জানান, ভোরে ক্যাচিংঘাটার মাহাবুবের মেকানিকের দোকান থেকে হঠাৎ আগুন জ্বলে উঠে। কিছুক্ষণের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আমির মামুন ও ইউসুফের মুদির দোকান এবং আরিফের চায়ের দোকান ও মাহাবুবের মেকানিকের দোকানসহ প্রায় ১৫টি দোকন পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বাজারের পেছনে থাকা পাঁচটি বসত বাড়িও পুড়ে যায়। বসতবাড়ির একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চার জন দগ্ধ হন। পরে স্থানীয় ও পুলিশের সহায়তা প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি ও চট্টগ্রামের সাতকানিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, একটি মেকানিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানতে পারিনি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের