হিলিতে ফেনসিডিল ও শিশু খাদ্য উদ্ধার

হিলি প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১৫:১৬আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৫:১৬

হিলি সীমান্ত (ফাইল ফটো) দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা ফেনসিডিল ও শিশু খাদ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫টা ও সকাল সোয়া ৮টার দিকে সীমান্তে অভিযান চালিয়ে আলাদা দুটি জায়গা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কেউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চান মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে একদল চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে এমন খবর পায় বিজিবি। ওই সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে হিলি সীমান্তের রায়ভাগ এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৫টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো উদ্ধার করা হয়। বস্তার মধ্যে ৪৪৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এগুলো ধ্বংস করার জন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, হিলির মংলা বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সকাল সোয়া ৮টায় হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ৪০ প্যাকেট ভারতীয় কমপ্লান ও ৩৫ প্যাকেট হরলিক্স উদ্ধার করেছে। উদ্ধার এসব মালামাল হিলি স্থল শুল্কস্টেশনে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম