বরিশালে ছয় দিনে ৩২ জেলেকে কারাদণ্ড ও জরিমানা

বরিশাল প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১৬:১২আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৬:১৯

বরিশালে মা ইলিশ ধরায় জেলেদের আটক করা হয় মা ইলিশ ধরার অপরাধে বরিশালে বৃহস্পতিবার (১১ অক্টোবর) ও শুক্রবার (১২ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে আড়িয়ালি খাঁ, কালাবদর ও শায়েস্তাবাদ নদী থেকে পৃথকভাবে ১১ জেলেকে আটক করা হয়েছে। জেলেদের কাছ থেকে মোট ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে এক মনের বেশি মা ইলিশ জব্দ করা হয়।

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, গত ছয় দিনে মোট ৪৩ জন জেলেকে আটক করা হয়েছে। তার মধ্যে ৩২ জনকে জেল হাজতে প্রেরণ আর ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৮ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতি ও শুক্রবার আটকদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির আটকদের জেল ও জরিমানা করেন। এর মধ্যে চার জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া দুইজনকে দুই হাজার টাকা করে ও দুইজনকে চার হাজার টাকা করে জরিমানা করা হয়।

বাকি তিন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানান সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন। তাদের কাছ থেকে পাঁচ কেজি ইলিশ ও পাঁচ হাজার মিটার জাল উদ্ধারের কথা জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম