টেকনাফে বিদেশি মদসহ আটক ১

টেকনাফ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১৬:৪১আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৬:৪২

টেকনাফে বিদেশি মদসহ আটক ১

টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে বিদেশি মদসহ একজনকে আটক  করা হয়েছে। আটক ব্যক্তির নাম খুরশিদ আলম (২৬)। সে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার মুখতার আহাম্মদের ছেলে।  

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল জানান, শুক্রবার (১২ অক্টোবর) ভোররাতে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অধীনস্থ টেকনাফ সার্কেলের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্থলবন্দরের সামনে রাস্তার পশ্চিম পার্শ্বে রশিদের পানের দোকানের পাশে অভিযান চালায়। এসময় দুইটি চাউলের বস্তায় তল্লাশি চালিয়ে বস্তা থেকে বিদেশি গ্যান্ড রয়েল হুইস্কি ২৪ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধার বিদেশি মদের অনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা। এই ঘটনায় টেকনাফ সার্কেল পরিদর্শক মোশাররফ হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় মাদক আইনে মামলা করেছেন। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম