প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট, গ্রেফতার ১

ভোলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১৯:৩৭আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ২০:২৫

গ্রেফতারকৃত মো. শামসুদ্দিন বাচ্চু (বাঁ থেকে দ্বিতীয়) প্রধানমন্ত্রী ও সম্মানিত ব্যক্তিদের নিয়ে ফেসবুক পেজে বিভিন্ন ধরনের কটূক্তি এবং ছবি পোস্ট ও শেয়ার করায় ভোলার বাপ্তা ইউনিয়ন থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শামসুদ্দিন বাচ্চু (২৫)। পুলিশ সুপারের নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইউনিট টিম, গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করে।

ভোলা সদর থানার গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে মো. শামসুদ্দিন বাচ্চুকে (২৫) গ্রেফতার করা হয়। তার পিতার নাম মো. ইলিয়াস হোসেন। শামসুদ্দিন বাচ্চু প্রধানমন্ত্রী ও অন্য সম্মানিত ব্যক্তিদের নিয়ে ফেসবুক পেজে বিভিন্ন ধরনের কটূক্তি, ছবি পোস্ট এবং শেয়ার করে আসছিল। এ বিষয়ে তার বিরুদ্ধে ‘ডিজিটাল নিরাপত্তা আইন -২০১৮’-এর আওতায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান