নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ অক্টোবর ২০১৮, ০১:১০আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ০১:১৮

গ্রেফতার

চট্টগ্রামের পাহাড়তলী থানার ফইল্ল্যাতলী ও খুলশী থানার ঝাউতলা এলাকা থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের সহায়তার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাদের গ্রেফতার করা হয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুজন হলেন– মো. শামিম (২৯) এবং সানজিদা চৌধুরী। শামীম নোয়াখালী জেলার সেনবাগ থানার বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নগরীর ঝাউতলা এলাকায় থাকেন।

ওসি সদীপ কুমার দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, 'রবিবার বিকালে ভিকটিম তার মা’সহ থানায় এসে ওই দুজনকে আসামি করে মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।'

মামলার এজাহারে বলা হয়, ৩ থেকে ৪ মাস আগে ভিকটিমের পরিবার আসামি সানজিদা চৌধুরীর বাসার পাশাপাশি বাসায় থাকত। সেই সুবাধে সানজিদার সঙ্গে তাদের পরিবারের সদস্যদের সখ্যতা গড়ে ওঠে। বৃহস্পতিবার সানজিদা ভিকটিমের বাসায় এসে বিয়ের দাওয়াত খাওয়ার কথা বলে তাকে বাসা থেকে নিয়ে যান। পরে সানজিদা অসুস্থতার অজুহাত দেখিয়ে ভিকটিমকে বিয়েতে না নিয়ে ফইল্ল্যাতলী কলেজ রোডে নিজের বাসায় নিয়ে যান। তারপর শামিমকে মোবাইল ফোনে কল দিয়ে বিরিয়ানি নিয়ে বাসায় আসতে বলেন। বিরিয়ানি নিয়ে আসার পর রাতে শামিম তাকে একটি রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। সারারাত ওই কক্ষে আটকে রেখে পরদিন সকালে তাকে ওই বাসা থেকে বের করে দেওয়া হয়। এ সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য শামিম ও সানজিদা ভিকটিমকে হুমকি দেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম