রামায়ণ-মহাভারত কাণ্ডের আদলে ২০১ প্রতিমা দিয়ে ধোপাডাঙ্গায় দুর্গাপূজা

ফরিদপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১৫:১২আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৫:১৯

২০১ প্রতিমা দিয়ে ধোপাডাঙ্গায় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সাজসজ্জায় ঝলমল করছে ফরিদপুর জেলার সব এলাকা। মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ। এবছর জেলার ৯ উপজেলার সাত শতাধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে যশোদা জীবন দেবনাথের বাড়িতে আয়োজন করা হয়েছে জেলার সবচেয়ে বড় দুর্গাপূজার মণ্ডপ। এখানে ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ এর কাহিনী অবলম্বনে ৫১টি খণ্ডে দুই শতাধিক প্রতিমা গড়া হয়েছে। ২০১ প্রতিমা দিয়ে ধোপাডাঙ্গায় দুর্গাপূজা

ধোপাডাঙ্গার এই মণ্ডপের পুরহিত দীলিপ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫১ টি আলাদা কাণ্ডে ২০১টি বিগ্রহের মাধ্যমে রামায়ণ ও মহাভারতের কাহিনির আদলে অন্যান্য প্রতিমা মূল দুর্গা প্রতিমার সঙ্গে স্থাপন করা হয়েছে।’ ধোপাডাঙ্গায় দুর্গাপূজা

এই পূজা কমিটির সমন্বয়ক গোবিন্দ অধিকারী বলেন, ‘আমরা ধারণা করছি এটিই ফরিদপুর ও আশপাশের কয়েক জেলার মধ্যে বৃহৎ পরিসরের আয়োজন। গত দুই বছরের মতো এবারও দূরদূরান্ত থেকে সব ধর্মের মানুষ আমাদের আয়োজনে শরিক হবেন।’ ২০১ প্রতিমা দিয়ে ধোপাডাঙ্গায় দুর্গাপূজা

স্থানীয় বাসিন্দা হান্নান শেখ বাংলা ট্রিবিউনকে জানান, ‘এই পূজা দেখতে প্রতি বছরই যেভাবে লোক সমাগম বাড়ছে তা দেখে খুব ভালো লাগে। উৎসবকে সফল করার হিন্দু-মুসলিম সবাই উদারভাবে সহযোগিতা করে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম