বাংলাদেশে কোনও সংখ্যালঘু নেই: র‍্যাব ডিজি

বাগেরহাট প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১৭:৪৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৭:৫২

বাগেরহাটে র‍্যাবের ডিজি বেনজীর আহমেদ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে কোনও সংখ্যালঘু নেই। সংখ্যালঘু হচ্ছে তারাই যারা দেশে জঙ্গি ও সন্ত্রাসমূলক কার্যক্রমে জড়িত। ধর্ম যার যার উৎসব সবার। এদেশের মানুষ অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সব ধর্মের অনুসারীরা মিলেমিশে একসঙ্গে বসবাস করে আসছে। দেশে শান্তিপূর্ণভাবে পূজা-পার্বন হয়ে আসছে।’ মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদরের হাকিমপুরে শিকদারবাড়িতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, ‘এবার সারাদেশে ৩১ হাজার পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্টিত হচ্ছে। এই সম্প্রীতির বন্ধন আমাদের ধরে রাখতে হবে।’

র‌্যাব ডিজি আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সবাই নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কেউ কোনও গুজব সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করলে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন।’

র‌্যাব মহাপরিচালক শিকদার বাড়ির ৭০১টি প্রতিমা নিয়ে তৈরি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময়ে তার সঙ্গে ছিলেন র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, শিকদার বাড়ি দুর্গাপূজার আয়োজক ব্যবসায়ী লিটন শিকদারসহ আইনশৃখলা বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- ৭০১টি প্রতিমা নিয়ে দক্ষিণ এশিয়ার 'সবচেয়ে বড়' দুর্গাপূজা বাগেরহাটে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম