এমপি’র বাড়িতে হামলা-বিস্ফোরণ: ৫ জনের ১০ বছরের জেল

রাজশাহী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১৯:৫৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ২০:০১

আদালত দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এমপি গোলাম রাব্বানীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ জনের ১০ বছর করে জেল হয়েছে। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

সশ্রম কারাদণ্ড প্রাপ্তরা সবাই বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী।  রায়ের সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বিএনপি নেতা সেতাউর রহমান, শরীফুল ইসলাম, রবিউল ইসলাম ওরফে টুটুল এবং ছাত্রদলকর্মী মৃণাল হোসেন ও ইয়াসির আরাফত। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে ২০১৩ সালের ২ ডিসেম্বর দুপুরে দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানীর বাড়িতে হামলা করে অবরোধকারীরা। কানসাটের পুকুরিয়া এলাকায় রাব্বানীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিএনপি ও জামায়াতের কর্মীরা। এছাড়া রাব্বানীর বড় ভাই আবু বাক্কার সিদ্দিকীর বাড়িতেও আগুন দেয় তারা। হামলার সময় ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।

রাব্বানীর বাড়িতে দেওয়া আগুনে একটি ট্রাক, একটি প্রাইভেট কার, কয়েকটি মোটরসাইকেলসহ অনেক আসবাবপত্র পুড়ে যায়। পরে নাশকতার এ ঘটনায় শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বণী ইসরাইল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলাটি নিষ্পত্তির জন্য পরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এন্তাজুল হক বাবু। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এনামুল হক।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক