দেবী দুর্গার শিক্ষায় যেন দেশের সব অন্যায়-অত্যাচার পরাজিত হয়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৫:২৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৬:০৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জগতের সব অন্যায়-অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে যেমন দেবী দুর্গা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করছেন এবং অসুরকে বধ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সব অন্যায়-অত্যাচার যেন পরাজিত হয় এবং শুভবুদ্ধির ও সত্যের যেন জয় হয়।’ আজ বুধবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল এলাকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ২৯ মাইল, খোঁচাবাড়িহাটসহ বিভিন্ন  দুর্গামন্দির পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানান বিএনপির এই নেতা। ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশের সনাতন ধর্মাবলম্বীসহ সব মানুষকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি হিন্দু সম্প্রদায়সহ আপামর জনসাধারণকে এই প্রার্থনার আবেদন জানান, খালেদা জিয়া যেন মুক্তি পান, দেশে যেন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।

জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমানসহ নেতাকর্মীরা মির্জা ফখরুলের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল আজ বুধবার সারাদিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

আরও পড়ুন- 

বিএনপির এখন দরকার ড. কামালের ওপর ভর করা: কাদের

'সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে নির্ভরযোগ্য ঠিকানা শেখ হাসিনা'

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
ইউরোমানি অ্যাওয়ার্ডে আবারও ‘সেরা ইএসজি ব্যাংকের’ স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
ইউরোমানি অ্যাওয়ার্ডে আবারও ‘সেরা ইএসজি ব্যাংকের’ স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
আজ ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি
আজ ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের