'সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে নির্ভরযোগ্য ঠিকানা শেখ হাসিনা'

নোয়াখালী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৪:৩৮ আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৪:৫০

নোয়াখালীতে ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি যে রূপেই আসুক, তারা আপনাদের ও আমাদের শত্রু। এ অপশক্তির বিরুদ্ধে আপনাদের নির্ভরযোগ্য ঠিকানা হলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।’ আজ বুধবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করতে গিয়ে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের শত্রু নিরীহ মুসলমানরা নয়, আপনাদের শত্রু সাম্প্রদায়িকতা। আসুন আমরা সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের আমাদের সবার অভিন্ন শত্রু সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করি, পরাজিত করি। আগামী নির্বাচনে এ অপশক্তিকে পরাজিত করে শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।’

তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আপনাদের যে কোনও সংকটময় মুহূর্তে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আমাদের দলীয় নেতাকর্মীদেরও ২৪ ঘণ্টা আপনাদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছি।’

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক বাবু অরবিন্দ ভৌমিক ও কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতারা।

/এফএস/
সম্পর্কিত
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে জামায়াত নেতা আটক
সর্বশেষ খবর
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ