কবর খুঁড়তে গিয়ে মিললো অক্সিজেন সিলিন্ডার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৮:৩০আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:৪৮

কবর খুড়তে গিয়ে মিললো অক্সিজেন সিলিন্ডার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কবর খুঁড়তে গিয়ে দুটি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বিকাল বাজার শাহী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে কবর খুঁড়তে গিয়ে সিলিন্ডারগুলোর সন্ধান মেলে। খবর পেয়ে পুলিশ সিলিন্ডারগুলো তাদের জিম্মায় নিয়ে যায়। কেউ চুরি করা সিলিন্ডার কবরস্থানে লুকিয়ে রেখে গেছে বলে ধারণা পুলিশের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর ইউনিয়নের আরিফাইল গ্রামের এক মহিলার লাশ দাফন করার জন্য নিহতের স্বজনরা আজ বুধবার সকাল ১০টার দিকে ওই কবরস্থানে কবর খুঁড়তে শুরু করেন। এক সময় তাদের কোদালে ধাতব শব্দ হলে আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে মাটি কেটে আরও গভীরে যেতে থাকেন। এরপর কাপড়ে মোড়ানো বড় আকারের দুটি অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়।

খবর পেয়ে আশাপাশের কয়েকশ উৎসুক জনতা  কবরের ভেতরে সিলিন্ডার দেখতে ভিড় জমান। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিলিন্ডার দুটি উদ্ধার করে তাদের জিম্মায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে  সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘এগুলো অক্সিজেন সিলিন্ডার। একেবারে নতুন। সম্ভবত হাসপাতাল বা অন্য কোনও জায়গা থেকে চুরি করে চোরেরা কবরস্থানে  লুকিয়ে রেখে গেছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে