বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নলকূপ শ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৮:২৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৯:২৮

বিদ্যুৎস্পৃষ্ট কক্সবাজারের মহেশখালীতে নলকূপ বসাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট সংলগ্ন বিলপাড়ায় এ ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেন মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই)  মো. আমিন।

নিহতরা হলেন– মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ঘোনাপাড়ার মোস্তাক আহমদ (৩৫) ও একই এলাকার কায়সারুল আলম (২২)। তারা দুজনই নলকূপ শ্রমিক।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার বিকালে মাতারবাড়ীর রাজঘাট সংলগ্ন বিলপাড়ার বশির আহমদের বাড়িতে নতুন নলকূপ বসানোর কাজ চলছিল। মোস্তাক আহমদ ও কায়সারুল আলম সেখানে কাজ করার সময় নলকূপের লোহার নল বসাতে গিয়ে পার্শ্ববতী বিদ্যুৎ লাইনের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেই ঘটনাস্থলে মারা যান।’

ঘটনাস্থলে সুরতহাল রিপোর্টের পর লাশ দুটি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান