স্বাধীনতাবিরোধী কিছু লোক বিএনপির সঙ্গে আঁতাত করেছে: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৫:৩৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৫:৪১

মাদারীপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘নির্বাচনের সময় অনেক মেরুকরণ হবেই রাজনীতিতে। স্বাধীনতাবিরোধী ও সুশীল সমাজ দাবিদার কিছু লোক আজ বিএনপির সঙ্গে আঁতাত করেছেন। তারা বিএনপির সঙ্গে যুক্তফ্রন্ট গড়ে তুলেছেন, জাতীয় ঐক্য গড়ে তুলেছেন।’ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে মাদারীপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‘কিসের জাতীয় ঐক্য?’ এই প্রশ্ন তুলে নৌমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় ঐক্য হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে। রাজাকার, আলবদর, স্বাধীনতাবিরোধীর সঙ্গে জাতীয় ঐক্য যারা গড়বেন মনে করতে হবে তারা আসলে স্বাধীনতার বিরুদ্ধে।’

মন্ত্রী আরও বলেন, ‘যারা স্বাধীনতার কথা বলে স্বাধীনতাবিরোধীদের মদদ দিচ্ছেন তারা কোনোক্রমেই দেশপ্রেমিক হতে পারে না। এই ধরণের জাতীয় ঐক্য দেশ ও জনগণের অকল্যাণের জন্যই তারা করেছেন। দেশকে পাকিস্তান বানানোর এক গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। কোনোমতেই বাংলার মানুষ এ ধরণের ঐক্যকে মেনে নেবে না, তাদের ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিরোধ করবে। তাদের এই ধরণের ঐক্য আদর্শহীন ঐক্য। তাসের ঘরের মত চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।’

এসময় নৌমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাসেল সাবরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, সাবেক পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা নূরুল আলম বাবু চৌধুরী প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের