ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রী নিহত

দিনাজপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ১৫:১১আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৬:০৩

দিনাজপুর দিনাজপুরের বোচাগঞ্জে সিমেন্টের পিলার বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে একজন। ট্রাকটিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বোচাগঞ্জ উপজেলার দোকতাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার শহীদপাড়া এলাকার অরুনমীরের মেয়ে ফারজানা আক্তার ইভা (১৫) ও দেবীগঞ্জ এলাকার আবু মোস্তফার মেয়ে নিপা (১৩)। ইভা সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও নিপা দেবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নিপার ভাই রকির মোটরসাইকেলে করে শহীদপাড়ায় যাচ্ছিল নিপা ও ইভা। রাস্তায় দোকতাই এলাকায় সিমেন্টের পিলার বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে যায় নিপা ও ইভা। পরে ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় রকি। তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানিয়েছেন, ঘাতক ট্রাকটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী