বিকাশ অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে ৫ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ১৫:৩১আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৫:৩৮

বিকাশ অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে ৫ জন আটক ঝিনাইদহে বিকাশ অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা একই চক্রের সদস্য বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম।

আটকরা হলেন, শহরের মহিশাকুন্ডু এলাকার মৃত আকামত মিয়ার ছেলে রাজু আহমেদ (২৯), আর্যনারায়ণপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে আকিদুল মন্ডল(২০), হাবিবুর শেখের ছেলে তালিপ শেখ (২০), আল আমিন(২২) ও মৃত সিদ্দিক মন্ডলের ছেলে সাব্বির হোসেন (১৮)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, ‘দীর্ঘদিন তারা বিকাশ অ্যাপের মাধ্যমে মানুষের কাছে প্রতারণা করে টাকা হাতিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শহরের চাকলাপাড়া একটি দোকান থেকে ওই চক্রের একজন সদস্য রাজুকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আরও চার জনকে আটক করা হয়েছে।’

ওসি জানান, চক্রটি বিকাশ অ্যাপে সাধারণ গ্রাহকদের ফোন নম্বর দিয়ে তাদের কাছ থেকে কোড সংগ্রহ করে দীর্ঘদিন ধরে টাকা হাতিয়ে আসছিল।

/এনএএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক