বিএনপি রাজাকারদের পুনর্বাসন প্রকল্পে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ১৬:৩২আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৬:৩২

বিএনপি রাজাকারদের পুনর্বাসন প্রকল্পে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনা দেশে স্বর্ণ-খামারি তৈরি করছেন। আর খালেদা জিয়ার বিএনপি জামায়াত, আগুন সন্ত্রাসী, জঙ্গিবাদ, লুটপাটকারী, দেশদ্রোহী রাজাকারদের পুনর্বাসন প্রকল্পে পরিণত হয়েছে।’

শনিবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার কলেজ মাঠে আয়োজিত একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেছেন।

এসময় হাসানুল হক ইনু বলেন, ‘গ্রামীণ জনপদ থেকে অসহায়, দুস্থ, দারিদ্র্য দূর করার জন্য শেখ হাসিনা সরকার কাজ করছে। শেখ হাসিনার দর্শনই হলো দরিদ্রতা, অসচ্ছলতা থেকে মানুষকে মুক্তি দিয়ে সফলতার পথে টেনে আনা।’

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের ভেড়ামারা শাখার ব্যবস্থাপক মনোয়ার হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, জাসদ নেতা বশির উদ্দীন বাচ্চু, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুফলভোগী জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাবুল হোসেন, প্রকল্পের ভেড়ামারা শাখার জুনিয়র অফিসার আমির হোসেন, মাঠ সহকারী শামসুল হক, সজিব উদ্দীন, নিতা আক্তার, ফয়সাল কবীর প্রমুখ।

অনুষ্ঠানে ৯ জন সুফলভোগীর হাতে ২ লাখ ২ হাজার টাকার ঋণ তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের