মুন্সীগঞ্জে পাঠকের দোরগোড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ১৯:১৫আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২০:২৮

ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে বই সংগ্রহ করছে শিক্ষার্থীরা মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে জ্ঞানের আলো ছড়াচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র। পাঠক যাতে সহজেই বই পড়তে পারে সেজন্য এ ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম পরিচালনা করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। নির্ধারিত সিডিউল অনুযায়ী জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন স্থানে অবস্থান করে এ ভ্রাম্যমাণ লাইব্রেরি। সেখান থেকে বই ধার করে বাসায় নেন পাঠকরা।

প্রায় পাঁচ হাজার বইয়ের মধ্য থেকে নিজের পছন্দের বই খুঁজে বের করে কার্ডের মাধ্যমে লাইব্রেরি থেকে বই ইস্যু করা হয় এক সপ্তাহের জন্য। এক সপ্তাহে পড়ে শেষ করতে না পারলে পরের সপ্তাহের জন্য ইস্যু করা বই রিনিউ করে নিতে হয়। শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশার নানা বয়সী পাঠক ভ্রাম্যমাণ এই লাইব্রেরির জন্য পুরো সপ্তাহ ধরে অপেক্ষা করেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তিতলি জানায়, ‘প্রতি রবিবারে লাইব্রেরির গাড়ি আমাদের স্কুলে আসে। আমি প্রতি সপ্তাহে একটি করে বই সংগ্রহ করে পড়ি।’

আরেক শিক্ষার্থী ঝুমু জানায়, ‘একশত টাকা জামানত দিয়ে আমি লাইব্রেরির সদস্য হয়েছি। এখন প্রতি মাসে ১০ টাকা করে দিই। সদস্য হয়ে আমি এখান থেকে বই নিতে পারি, পড়তে পারি।’

মুন্সীগঞ্জের প্রায় ৩০টি বিদ্যালয়ে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ লাইব্রেরি অবস্থান করে। বিদ্যালয় ছাড়া অন্য আরও ২৫টি স্থানে গাড়ি অবস্থান করে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের মুন্সীগঞ্জ ভ্রাম্যমাণ লাইব্রেরির সহকারী লাইব্রেরিয়ান ত্রিদীপ অধিকারী দ্বীপ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিডিউল অনুযায়ী বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ লাইব্রেরি যায় এবং ত্রিশ মিনিট থেকে দুই ঘণ্টা সেখানে অবস্থান করে। এ সময়ে লাইব্রেরির সদস্যদের মধ্যে বই দেওয়া-নেওয়া করে। লাইব্রেরিতে দুই ধরনের সদস্য নেওয়া হয়– সাধারণ সদস্য ও বিশেষ সদস্য। সাধারণ সদস্যের জন্য ১০০ টাকা ও বিশেষ সদস্যের জন্য ২০০ টাকা জামানত দিতে হয়।’

তিনি আরো বলেন, ‘মুন্সীগঞ্জে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য সংখ্যা দুই হাজার ৪শ’ জন। এর মধ্যে শ্রীনগর উপজেলায় সদস্য সবচেয়ে বেশি, প্রায় ৬ শতাধিক।’ দিন দিন লাইব্রেরির সদস্য সংখ্যা বাড়ছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের