কক্সবাজারে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কক্সবাজার প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১৫:১৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৫:১৫

ব্যারিস্টার মইনুল হোসেন (ফাইল ফটো) কক্সবাজার আদালতে দায়ের করা মানহানি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে অ্যাডভোকেট ফখরুল ইসলামের দায়ের করা একটি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী অ্যাডভোকেট ফখরুল ইসলাম বলেন, “ব্যারিস্টার মইনুল হোসেন নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে লাঞ্ছিত করেছেন। একটি বেসরকারি টেলিভিশনের টকশো চলাকালীন মাসুদা ভাট্টি ব্যারিস্টার মইনুল হোসেনকে জামায়াতের অঙ্গসংগঠন শিবিরের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি তুলে আনলে ক্ষিপ্ত হয়ে ব্যারিস্টার মইনুল মাসুদা ভাট্টিকে বলেন, 'আমি আপনাকে একজন চরিত্রহীন বলে মনে করতে চাই'।”
তিনি জানান, এতে এ দেশের নারীসমাজকে অপমান করা হয়েছে। তাই ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধির ৫০১ ধারায় মামলাটি দায়ের করেছি। আদালত মামলাটি আমলে এনে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের