ড. কামাল আগুন সন্ত্রাসী, যুদ্ধাপরাধী ও খুনীদের বাঁচাতে ঐক্য করেছেন: তথ্যমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ০৫:২৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০৫:৩৬

ড. কামাল আগুন সন্ত্রাসী, যুদ্ধাপরাধী ও খুনীদের বাঁচাতে ঐক্য করেছেন: তথ্যমন্ত্রী

ড. কামাল হোসেন আগুন সন্ত্রাসী, যুদ্ধাপরাধী ও খুনীদের বাঁচাতে তাদের নিয়ে ঐক্য করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ড. কামাল হোসেন আগুন সন্ত্রাসী, যুদ্ধাপরাধী ও খুনীদের বাঁচাতে তাদের নিয়ে ঐক্য করেছেন। তিনি এখন বিএনপি জামায়াতের খোয়ারে ঢুকে পড়েছেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের অধীনেই যথাসময়ে নির্বাচন হবে। বাংলাদেশে আর সামরিক ও জঙ্গি সরকার হবে না। অর্থনৈতিক মুক্তি পেতে হলে চিরতরে দুর্নীতি বন্ধ করতে হবে।’  

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকালে ময়মনসিংহের ফুলবাড়িয়ার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাসদের আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

এসময় ফুলবাড়িয়া জাসদ সভাপতি আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জাসদের স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, শফিউদ্দিন মোল্লা, অধ্যাপক মোখলেছুর রহমান, মির্জা আনোয়ারুল হক, সায়মন কনক, মনির হোসেন, জেলা সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, সৈয়দ শফিকুল সৈয়দ ইসলাম মিন্টু, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, রতন সরকার প্রমুখ।

এর আগে দুপুরে তিনি ময়মনসিংহ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। পরে সৈয়দ শফিকুল সৈয়দ ইসলাম মিন্টুকে জোটপ্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিতের লক্ষ্যে ফুলবাড়িয়ার আছিম স্কুল মাঠের জনসভায় যোগ দেন তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান