গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত

মাদারীপুর প্রতিনিধি
০৪ মে ২০২৪, ১২:৩৬আপডেট : ০৪ মে ২০২৪, ১২:৩৬

মাদারীপুরের রাজৈরে গাছবোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও ৩ জন যাত্রী।

শনিবার (৪ মে) সকাল ৯টার দিকে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঁঠালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সীর ছেলে হোসেন মুন্সী (৫৫) ও একই এলাকার লাল মিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬০)। তারা নিজ বাড়ি থেকে ইজিবাইকযোগে রাজৈর যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইকযোগে রাজৈর বাসস্ট্যান্ডে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হোসেন মুন্সী ও ধলু হাওলাদার মারা যান। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ রাজৈর থানায় রাখা আছে। তবে ট্রাকচালককে আটক করা যায়নি। ট্রাকটি ঘটনাস্থলে পড়ে আছে।

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘ট্রাকটি উদ্ধার করা যাবে কিন্তু চালককে পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুঘর্টনার কবলে পড়ে। নিহতের পরিবার আইনি ব্যবস্থা চাইলে সহযোগিতা করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি