আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ২৩:৪২আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ২৩:৫৩

বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ছবি– প্রতিনিধি)

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ উন্নত হয়। কারণ, আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি।’

শুক্রবার (২ নভেম্বর) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল, সব ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। সবাই মিলেমিশে এদেশে বাস করবে। বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত। এ লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে চলেছে।’

তিনি বলেন, ‘আমরা জনগণের কল্যাণে কাজ করি। বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। জঙ্গিবাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। ধর্মের নাম নিয়ে কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না, সে যে ধর্মেরই হোক না কেন। ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। ইসলামে জঙ্গিবাদের জায়গা নেই। যারা এসব করে তারা ধর্মবিরোধী কাজ করে। অসাম্প্রদায়িক বাংলাদেশে যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে।’

তিনি আরও বলেন, ‘মানবতার মা শেখ হাসিনাকে আবারও দেশের কল্যাণে, উন্নত দেশের লক্ষ্যে সরকার গঠনের সুযোগ দিতে হবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে অহিংসা। বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক দেশ, শান্তির দেশ। প্রতিটি ধর্ম-বর্ণের মানুষ এক হয়ে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে। সবার রক্ত, লাখো শহীদের রক্ত একাকার হয়ে মিশে গেছে। মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ সব ধর্মের মানুষ মিলে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে।’

শ্রী মহৎ ধর্ম রক্ষিত মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– জেলা পরিষদ চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল (অব.) আবু তাহের, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার, নাঙ্গলকোটের পৌর মেয়র আব্দুল মালেক, লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত, আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের সভাপতি জ্যোতিষ সিংহসহ অনেকে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী