কক্সবাজারে স্বামীর গুলিতে স্ত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ১৫:১৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৯:৫৮

কক্সবাজার কক্সবাজার শহরে স্বামীর গুলিতে রোজিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। এরপর আহত অবস্থায় স্থানীয়রা স্ত্রী রোজিনা আক্তারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। রবিবার (৪ নভেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোজিনার স্বামীর নাম মোহাম্মদ শফি। তিনি পাহাড়তলী এলাকার বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, পারিবারিক কলহের জের ওই দিন রাতে স্বামী মোহাম্মদ শফি স্ত্রী রোজিনাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা রোজিনাকে আহত অবস্থায় কক্সবাজার হাসপাতালে ভর্তি করেন। সেখানে আজ (রবিবার) দুপুরে মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করেছেন। আসামিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী