সাতক্ষীরায় শিবিরের সভাপতি-সেক্রেটারিসহ আটক ৪, অস্ত্র ও বোমা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৮, ১৪:১৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৪:২০

সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি অস্ত্র, গুলি,হাতবোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের জনৈক লিয়াকতের বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করা হয়। সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, কলারোয় উপজেলার খলিষাবুনিয়া গ্রামের এনছার আলির ছেলে ও জেলা ছাত্র শিবিরের সভাপতি রুহুল আমিন মামুন (৩০), শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের জামাত আলীর ছেলে ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল আমিন (২৭), শিবির কর্মী কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে বাকী বিল্লাহ (৩২) ও একই গ্রামের জিয়াদ আলীর ছেলে সাগর হোসেন (২৩)।

পরিদর্শক শাহরিয়ার হাছান জানান, কলারোয়ায় শিবিরের নেতাকর্মীরা  নাশকতার গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বৈঠক চলাকালিন সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি অস্ত্র, গুলি,হাতবোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম