‘সংকট নিরসনের একমাত্র পথ তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়া’

বরিশাল প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৮, ২০:১৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ২০:২৫

বরিশালে ইসলামী যুব আন্দোলন আয়োজিত নগর যুব সম্মেলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, ‘দেশের চলমান সংকট নিরসনের একমাত্র পথ হচ্ছে তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়া। বর্তমানে সরকারি ও বিরোধী দলের নেতারা একে অপরের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত। যার প্রকৃত কারণ হলো দেশের গণমানুষের নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি মেনে না নেওয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে আইওয়াশমূলক সংলাপ দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। দেশের বৃহৎ জনগোষ্ঠীর দাবি অনুযায়ী তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের আহ্বান জানাই।’

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকালে নগরীর টাউন হলে বরিশাল মহানগর ইসলামী যুব আন্দোলন আয়োজিত নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংগঠনের নগর আহ্বায়ক মাওলানা নাসির উদ্দিন নাইসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, সংগঠনের মহানগর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছারসহ অন্যান্যরা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম