সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু

বাগেরহাট প্রতিনিধি
০৫ মে ২০২৪, ০৯:৪৯আপডেট : ০৫ মে ২০২৪, ০৯:৫০

বাগেরহাটের সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। রবিবার (৫ মে) সকালে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন লতিফের ছিলা নামক এলাকায় আগুন লাগে। এরপর আগুন নিয়ন্ত্রণে বন কর্মীরা চেষ্টা চালান।

আরও পড়ুন: কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন

ফায়ার সার্ভিসের মোংলার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কায়মুজ্জামান জানান, শনিবার বিকালে ফায়ার সার্ভিসের দুই ইউনিট গেলেও ফায়ার ফাইটিংয়ের মেশিন ও যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এ ছাড়া যেখানে আগুন লেগেছে, সেখান থেকে পানির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। যার কারণে শনিবার আর আগুন নির্বাপণের কাজ শুরু করা যায়নি। রবিবার সকালে আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, কীভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে গঠিত তদন্ত কমিটি বিস্তারিত জানাবে।

/এফআর/
সম্পর্কিত
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
বিমানবন্দ‌র এলাকার শপিং মলে আগুন
সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরতে গিয়ে ২ নৌকাসহ ৭ জেলে আটক
সর্বশেষ খবর
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব