গাইবান্ধায় চার লেন সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৮, ০৪:১৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ০৪:৩৫





গাইবান্ধায় চার লেন সড়কের নির্মাণ কাজের উদ্ধোধন গাইবান্ধা শহরে যানজট দূরীকরণ এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য চার লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের ডিসি অফিস থেকে পূর্বপাড়া পর্যন্ত সড়কের ১ নম্বর রেলগেট এলাকায় নির্মাণের উদ্বোধন করা হয়। নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি।

এদিকে গাইবান্ধায় এই প্রথম চার লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন  হওয়ায় গাইবান্ধাবাসীর বহুল আকাঙ্খিত স্বপ্ন পূরণ হলো। এতে গাইবান্ধা শহরের যানজট কমে যাবে। সেই সাথে বালাসীঘাট থেকে ফেরী চলাচল শুরু হলে রংপুর বিভাগের আট জেলার সাথে ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের দুরত্ব অনেক কমে যাবে। ফলে বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর চাপ অনেকটা কমে যাবে।

সড়ক ও জনপথ অধিদফতর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের (রংপুর জোন) আওতায় চার লেন সড়কের কাজ করা হচ্ছে। চার লেন সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হলে মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নতিসহ সার্বিক জীবন যাত্রার মান উন্নত হবে।’
তিনি আরও বলেন, ‘পলাশবাড়ী উপজেলা থেকে গাইবান্ধা পর্যন্ত ২১ কি.মি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং গাইবান্ধা শহরের ডিসি অফিস থেকে পূর্বপাড়া পর্যন্ত ২.৫ কি.মি. সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৯৮ লাখ টাকা। আগামি বছরের জুনের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।’
নির্মাণকাজ উদ্বোধনের সময় জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা ও পৌরমেয়র মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন উপস্থিত ছিলেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম