সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দত্তপাড়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় রমজান আলী ফেলুন (৪৮) নামের একজন চটপটি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ নভেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি খাজা গোলাম কিবরিয়া বলেন, ‘বৃহস্পতিবার বিকালে প্রতিবেশী রমজান ভিকটিমের বাড়িতে গিয়ে টিভি দেখার সময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের মা এসময় অন্য কাজে ব্যস্ত থাকলেও মেয়ের চিৎকার শুনে দৌড়ে আসেন। অভিযুক্ত রমজান তাকে দেখেই পালিয়ে যায়। রাতে থানায় মামলা দায়েরের পর রমজানকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
রমজান আলী পেশায় একজন চটপটি বিক্রেতা বলেও জানিয়েছে পুলিশ।







