কাশিয়ানীতে ইঁদুরের ফাঁদে প্রাণ গেল কৃষকের

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৮, ১৮:১৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২০:০৫

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার বেথুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামের মৃত শামছুল শেখের ছেলে। তিনি উপজেলার বেথুড়ী গ্রামের ছলেমান মোল্লার বাড়িতে থেকে বিভিন্ন লোকের জমিতে কৃষি শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ইঁদুরের হাত থেকে নিজের বোরো ধানের বীজতলা রক্ষার জন্য ক্ষেতের চারপাশে জিআই তারের মাধ্যমে বিদ্যুৎ ফাঁদ পেতে রাখেন। রাতে বীজতলায় পানি দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম