গাইবান্ধার ৫টি আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩১ জন

গাইবান্ধা প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ১১:১৪আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১১:২১

গাইবান্ধা জেলা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে গাইবান্ধার ৫টি আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ফরম কিনেছেন ৩১ জন। গত শুক্র ও শনিবার তারা ফরম কিনেছেন। এছাড়া সমাজতান্ত্রিক দল জাসদ থেকে শুধু গাইবান্ধা-৩ আসনে একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি হলেন জাসদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা ও ইউপি চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদি। এছাড়া এ পাঁচটি আসনে আরও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে দলের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গাইবান্ধার ৫টি আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারী ৩১ জনের মধ্যে শুধু গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীর সংখ্যা ১৮ জন। এছাড়া গাইবান্ধা-২ (সদর) আসনে পাঁচজন জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে চারজন ও গাইবান্ধা-৫ আসনে তিনজন। তবে সবচেয়ে ব্যতিক্রম হলো গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন। এ আসনে শুধু একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি হলেন নিহত সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরুজা বারী।

শুক্রবার (১০ নভেম্বর) ও শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রার্থীরা নিজে উপস্থিত হয়ে ধানমন্ডির দলীয় কার্যালয়ের পাশে নতুন নির্বাচন অফিস থেকে দলের মনোনয়ন ফরম কেনেন। ফরম সংগ্রহের সময় প্রার্থীদের সঙ্গে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আফরুজা বারীর মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এটিএম মকবুল হোসেন প্রামাণিক বলেন, ‘তৃণমূল ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সিদ্ধান্তেই এ আসনে শুধু আফরুজা বারী মনোনয়ন সংগ্রহ করেছেন। গত ১৩ মার্চের উপ-নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পার্টির প্রার্থীর কাছে হেরে যান তিনি। তবে এবারের নির্বাচনে তাকে বিজয়ী করতে তৎপর নেতাকর্মীরা।’

গাইবান্ধা-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পাঁচজন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। তিনি দুই বারের নির্বাচিত সংসদ সদস্য। এছাড়া গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কার্যানির্বাহী কমিটির সদস্য শাহ্ সারোয়ার কবীর।

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ১৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য প্রার্থী হলেন, বর্তমান এমপি ও সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মো. ইউনুস আলী সরকার, সংরক্ষিত এমপি উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহারিয়া খাঁন বিপ্লব।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন চারজন প্রার্থী। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য ও স্বরাষ্ট্র  মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম লিটন।

অপরদিকে, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীর সংখ্যা তিনজন। তারা হলেন, বর্তমান এমপি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন ও আওয়ামী লীগের সমর্থক, কণ্ঠশিল্পী সুশিল কুমার সরকার।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘গাইবান্ধার ৫টি আসনে এ পর্যন্ত ৩১ জন প্রার্থী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে শুনেছি। এছাড়া আরও কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলেও শোনা যাচ্ছে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতারা যাচাই-বাছাই করে অবশ্যই ত্যাগী, যোগ্য ও দলের জন্য নিবেদিত এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেবেন। তবে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবে তৃণমূলসহ সব পর্যায়ের নেতাকর্মীরা। দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনেই আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়। এবারও পাঁচ আসনেই আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবেন বলে আশা করি।’

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম